পেশাদার সাংবাদিকতা শিখুনঃ কল্যাণী বিশ্ববিদ্যালয় আনছে ৬ মাস মেয়াদী বিশেষ সার্টিফিকেট কোর্স।

RAJU BISWAS
0
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা কোর্সের ব্যানার

পেশাদার সাংবাদিকতায় কোর্স এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

আপনি কি সাংবাদিকতা পেশায় আগ্রহী? সাংবাদিকতার জগতে প্রবেশ করতে চান? তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। বয়সের কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজন করেছে ৬ মাস মেয়াদী সাংবাদিকতার সার্টিফিকেট কোর্স। এই কোর্সটি আপনাকে সাংবাদিকতার প্রাথমিক ধারণা এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করবে।

কোর্সটির মূল বৈশিষ্ট্য ও পদ্ধতি

এই কোর্সটি শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক প্রশিক্ষণের ওপরও জোর দেয়। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:

🌐
Online Class: ক্লাসগুলো Google Meet প্ল্যাটফর্মে শনি ও রবিবার (সন্ধ্যা) অনুষ্ঠিত হবে, যা সবার জন্য সুবিধাজনক।
🎥
Practical Class: বাংলা বিভাগে সরাসরি ক্যামেরার সামনে দেশের বিখ্যাত মিডিয়া হাউসের সাংবাদিকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে।
📝
পরীক্ষা পদ্ধতি: মোট ৪টি পেপার থাকবে। লিখিত এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
🎓
তত্ত্বাবধান: কোর্সটি পরিচালিত হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক সুখেন বিশ্বাস মহাশয়ের তত্ত্বাবধানে।

এক নজরে কোর্সের বিবরণ

কোর্সের নামসাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স (৬ মাস)
বিভাগবাংলা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়
আসন সংখ্যা৯৫টি (সীমিত)
যোগ্যতাউচ্চ মাধ্যমিক (১০+২) পাশ
সময়কাল৬ মাস (সেপ্টেম্বর ২০২৫ - ফেব্রুয়ারি ২০২৬)
রেজিস্ট্রেশন ফি২০০০/- টাকা মাত্র

আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: ০৩/০৮/২০২৫

আবেদনপত্র পাঠানোর ইমেল: kujournalism21@gmail.com

আবেদন ফর্মে যা যা লাগবে:

নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর, ক্যাটাগরি এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। ফর্মটি হাতে লিখে বা প্রিন্ট করে পূরণ করার পর PDF ফরম্যাটে ইমেল করতে হবে।

প্রোভিশনাল ফোর্থ মেরিট লিস্ট ও ওয়েটিং লিস্ট বেরোনোর পর, দ্রুত পেমেন্ট সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করুন।

Kalyani University
Department of Bengali

Six-month Journalism Certificate Course

Course Fee: Rs 2000/-

পেমেন্ট পদ্ধতি: ব্যাঙ্ক ড্রাফট অথবা অনলাইন ট্রান্সফার (UPI/Net Banking)।

অ্যাকাউন্ট ডিটেইলস (ডেমো কপি।ডিটেলস যাচাই করুন।):

  • অ্যাকাউন্ট নাম: University of Kalyani
  • ব্যাঙ্ক: Bank of India, KU Branch
  • অ্যাকাউন্ট নম্বর: 412110210000001
  • IFSC কোড: BKID0004121

পেমেন্টের পর স্ক্রিনশট পাঠান: prof.sbiswas01@gmail.com

📄 সাংবাদিকতা কোর্সের বিগত বছরের প্রশ্নের ধরণ

👉 পূর্ণ প্রশ্নপত্র দেখতে এখানে ক্লিক করুন

কেন এই কোর্সটি করবেন? এটি আপনাকে সংবাদ সংগ্রহ, লেখা, এবং উপস্থাপনার বাস্তব কৌশল শেখাবে। অভিজ্ঞ সাংবাদিকদের সরাসরি সান্নিধ্য আপনার পেশাগত ক্যারিয়ারের ভিত্তি তৈরি করবে। আজই আবেদন করুন!কোনো জিজ্ঞাসা থাকলে নিচের বাটনে ক্লিক করে আমাদের জানাতে পারেন।

🔍 সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
Kalyani University Journalism Admission 2026, Journalism course in West Bengal, Bengali Department University of Kalyani, Certificate course in Journalism and Mass Communication, How to apply for journalism in Kalyani University, সাংবাদিকতা শেখার সহজ উপায়, কল্যাণী বিশ্ববিদ্যালয় নিউজ আপডেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to ensure you get the best experience on our website. Learn More
Ok, Go it!